Posts

এ বড়ো সুখের সময় নয় !!!

"সুহৃদের তরে চাই চারিধারে  আঁখি করিতেছে ছলছল" - দিবস রজনী আসে আর যায়,  শুধু প্রতীক্ষা নিষ্ফল । দিনযাপনের গ্লানি সয়ে - আছি  কতকাল গৃহবন্দি । খাওয়া নাওয়া আর আহার ভিন্ন - কিবা কাজ, যাতে মন দি ! আড্ডায় গানে ভোজনে ও পানে  তর্কে ও কোলাহলে - আনন্দে ভরা সেই দিনগুলি  কোথায় যে গেল চলে ! এই ভাবে আর যাবে কতদিন, কত না বরষ মাস ! প্রবীণদলের মানসে এ স্মৃতি  হয়ে যাবে ইতিহাস । বহুদিন বাদে দৈবাৎ পথে  হয়তো বা দেখা হবে । মনে হবে বুঝি চিনি চিনি, ওকে  কোথায় দেখেছি, কবে ! আন্তর্জালে দূরভাষে তাই  যোগাযোগটুকু রেখো । প্রিয় বন্ধুরা ভালোবাসা নিও, গৃহকোণে সুখে থেকো । 11.06.2020

মা

একমনে মা ডাকতে তোরে  মনটা শুধুই পালিয়ে বেড়ায় । বিষয় চিন্তা, আপদ বিপদ, -  সংসারী মন, রেহাই কোথায় ! চাই মা তোমায় ডাকতে সদাই, ভীড় করে যে চিন্তাগুলি । দুখের মাঝে তোমায় ডাকি, সুখেই তোমায় ডাকতে ভুলি। লোকের দোষের বিচার করি, - বল মা, আমার কি অধিকার ! তোমার লীলায় জগৎ চলে, তুমিই কর সবার বিচার । অনেক দোষেই দোষী আমি ;  ভরসা এখন তোমার চরণ । বিশ্বাস আর ভক্তি দে মা,  ওই চরণে চাই মা শরণ । 01.07.20

Untitled 1

োট্ট আমার হৃদকমলে আসন পাতা, আয় মা চলে ; ডাকব সদাই মা মা বলে, করব নামামৃত পান। এই দুনিয়ার নাট্যশালা ; হেথায় চলে তোরই লীলা ; দুঃখে সুখে গাঁথা মালা - তারি মাঝে তোর জয় গান। কতই যে ভুল করেছি জীবনে ; পরিতাপে তাই মরি মনে মনে ; করুণা ভিখারী চাই তোর পানে, তোর দয়া ছাড়া গতি নাই । যেন পদধ্যান করি অনুক্ষণ, ভক্তি ভরে পূজি ও দুটি চরণ ; অধম সন্তানে দিস মা শরণ - নাই আর কোনো বাসনাই । 11.07.20