Untitled 1

োট্ট আমার হৃদকমলে
আসন পাতা, আয় মা চলে ;
ডাকব সদাই মা মা বলে,
করব নামামৃত পান।

এই দুনিয়ার নাট্যশালা ;
হেথায় চলে তোরই লীলা ;
দুঃখে সুখে গাঁথা মালা -
তারি মাঝে তোর জয় গান।

কতই যে ভুল করেছি জীবনে ;
পরিতাপে তাই মরি মনে মনে ;
করুণা ভিখারী চাই তোর পানে,
তোর দয়া ছাড়া গতি নাই ।

যেন পদধ্যান করি অনুক্ষণ,
ভক্তি ভরে পূজি ও দুটি চরণ ;
অধম সন্তানে দিস মা শরণ -
নাই আর কোনো বাসনাই ।

11.07.20

Comments

Popular posts from this blog

এ বড়ো সুখের সময় নয় !!!

মা