মা

একমনে মা ডাকতে তোরে 
মনটা শুধুই পালিয়ে বেড়ায় ।

বিষয় চিন্তা, আপদ বিপদ, - 
সংসারী মন, রেহাই কোথায় !

চাই মা তোমায় ডাকতে সদাই,
ভীড় করে যে চিন্তাগুলি ।

দুখের মাঝে তোমায় ডাকি,
সুখেই তোমায় ডাকতে ভুলি।

লোকের দোষের বিচার করি, -
বল মা, আমার কি অধিকার !

তোমার লীলায় জগৎ চলে,
তুমিই কর সবার বিচার ।

অনেক দোষেই দোষী আমি ; 
ভরসা এখন তোমার চরণ ।

বিশ্বাস আর ভক্তি দে মা, 
ওই চরণে চাই মা শরণ ।

01.07.20

Comments

Popular posts from this blog

Untitled 1

এ বড়ো সুখের সময় নয় !!!