এ বড়ো সুখের সময় নয় !!!

"সুহৃদের তরে চাই চারিধারে 
আঁখি করিতেছে ছলছল" -

দিবস রজনী আসে আর যায়, 
শুধু প্রতীক্ষা নিষ্ফল ।

দিনযাপনের গ্লানি সয়ে - আছি 
কতকাল গৃহবন্দি ।

খাওয়া নাওয়া আর আহার ভিন্ন -
কিবা কাজ, যাতে মন দি !

আড্ডায় গানে ভোজনে ও পানে 
তর্কে ও কোলাহলে -

আনন্দে ভরা সেই দিনগুলি 
কোথায় যে গেল চলে !

এই ভাবে আর যাবে কতদিন,
কত না বরষ মাস !

প্রবীণদলের মানসে এ স্মৃতি 
হয়ে যাবে ইতিহাস ।

বহুদিন বাদে দৈবাৎ পথে 
হয়তো বা দেখা হবে ।

মনে হবে বুঝি চিনি চিনি, ওকে 
কোথায় দেখেছি, কবে !

আন্তর্জালে দূরভাষে তাই 
যোগাযোগটুকু রেখো ।

প্রিয় বন্ধুরা ভালোবাসা নিও,
গৃহকোণে সুখে থেকো ।

11.06.2020

Comments

Popular posts from this blog

Untitled 1

মা