এ বড়ো সুখের সময় নয় !!!
"সুহৃদের তরে চাই চারিধারে আঁখি করিতেছে ছলছল" - দিবস রজনী আসে আর যায়, শুধু প্রতীক্ষা নিষ্ফল । দিনযাপনের গ্লানি সয়ে - আছি কতকাল গৃহবন্দি । খাওয়া নাওয়া আর আহার ভিন্ন - কিবা কাজ, যাতে মন দি ! আড্ডায় গানে ভোজনে ও পানে তর্কে ও কোলাহলে - আনন্দে ভরা সেই দিনগুলি কোথায় যে গেল চলে ! এই ভাবে আর যাবে কতদিন, কত না বরষ মাস ! প্রবীণদলের মানসে এ স্মৃতি হয়ে যাবে ইতিহাস । বহুদিন বাদে দৈবাৎ পথে হয়তো বা দেখা হবে । মনে হবে বুঝি চিনি চিনি, ওকে কোথায় দেখেছি, কবে ! আন্তর্জালে দূরভাষে তাই যোগাযোগটুকু রেখো । প্রিয় বন্ধুরা ভালোবাসা নিও, গৃহকোণে সুখে থেকো । 11.06.2020